মেঘমল্লার
মেঘ যেমন ঝরে পড়ে হালকা হয়, মানুষের মনও তেমনি মুক্তি খোঁজে। যান্ত্রিক জীবনের ভিড়ে মনের অব্যক্ত যন্ত্রণা ও মুক্তির আকুতি নিয়ে লেখা এই অনন্য কবিতাটি পড়ুন।
মেঘমল্লার
একটি মননের কবিতা

ওই মেঘমল্লার এর মতোই আবর্তিত মন-কেমন গুলো,
ভীষণ ভারি হয়ে উঠলে,
যদি ঝরে পড়তে পারতো অগোছালো ঝর্ণার মতো!
তবে হয়তো! হ্যাঁ হয়তো এত অগণিত মন,
জীবন্ত মৃতদেহ না হয়ে, মানষিক না হয়ে,
বেঁচে থাকতে পারতো মননে।
মেঘের ভার সহ্য না করতে পেরে যেমন-
আকাশের বুক থেকে ঝরে পড়ে ওই প্রবল বর্ষণ,
তেমনি মানুষের ভীড়ে থাকা,

যন্ত্রণায় ভারী হয়ে যাওয়া জীবনে ও যদি,
নেমে আসতো মুষলধারে শ্রাবণ।
তবে হয়তো, আকাশের মতোই,
বর্ষণ পরবর্তী একটা, ঝরঝরে আর নিষ্কলুষ মুক্তি পেতো-
এই মানুষ নামক বর্তমান যন্ত্রমানব।।
☁️
মেঘ যেমন ঝরে হালকা হয়, মনও তেমনি মুক্তি খোঁজে।
মেঘমল্লার — একটি মননের কবিতা।
