ভালো থাকার দায়
এই কবিতাটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবকে তুলে ধরেছে, যেখানে আমরা সবাই ভালো থাকার অভিনয় করি। নিজের ভেতরের কষ্ট লুকিয়ে রেখে হাসিমুখে ভালো থাকার এক করুণ আখ্যান এটি।
কবিতা
ভালো থাকার দায়

একটা ভীষণ চেনা প্রশ্ন
কেমন আছেন?
উত্তর আসে যন্ত্রের মতো,
"ভালো আছি।"
কিন্তু সত্যিই কি থাকি?
না।
সবাই ভালো থাকে না,
সবাই ভালো থাকতে পারে না
তবু সবাইকে বলতে হয়,
ভালো আছি।
কারণ এই পৃথিবীতে
মানুষের সামনে ভালো থাকতে হয়।
এত অভ্যেস হয়ে গেছে
আয়নায় দেখলেও
চিনতে পারি না।
কারণ কেউ খারাপ থাকলে
কারোর কিছু এসে যায় না।
কারোর কিছুই না।
তাই আমরা নিজেদের জড়িয়ে ফেলি
ভালো থাকার চাঁদরে,
এত সুনিপুণভাবে
যেন সত্যিই ভালো আছি।
হ্যাঁ, ভালো আছি।
কারণ জানি
এটাই বলতে হয়।
না চাইলেও।

11/07/2025 বাংলা কবিতা
