শ্রান্তি
এই কবিতায় কবি মনের গভীর ক্লান্তি, একাকীত্ব এবং জীবনের শূন্যতার কথা তুলে ধরেছেন। শ্রান্ত হৃদয়ের না বলা কথাগুলো যেন এই পংক্তিমালায় জীবন্ত হয়ে উঠেছে।
বাংলা কবিতা
শ্রান্তি

শ্রান্ত হয়ে বসে আছি মনের জানালাতে,
ক্লান্ত মন-পাখিটা পারছে না আর উড়তে।
ঘুম নেই দুটি আঁখিপাতে, রাত্রি জেগে থাকি,
ঘুম-পাখিটা যেন আমায় দিয়েছে আজ ফাঁকি।
রাতের তারা আকাশ জুড়ে মিটিমিটি জ্বলে,
আকাশ যেন নীরব স্বরে নতুন গল্প বলে।
হৃদয়-খাঁচা শূন্য আজ, পাখি উড়ে গেছে দূরে,
হৃদয়-বীণা তাইতো আর ভাসে না কোনো সুরে।

মন-ময়ূরী ভুলে গেছে মেলতে পেখম তার,
নাচে না সে আগের মতো, নেই সে উচ্ছ্বাস আর।
জীবন নদীর বাঁকে বাঁকে জমে আছে বালি,
স্রোতহীন এই জীবন নদী আজ ভীষণ খালি।

20/12/2024
```
