মুক্তির আশায়
হসপিটালের চার দেয়ালে বন্দী জীবনের ২৮ দিন পার করে মুক্তির প্রগাঢ় আকাঙ্ক্ষা ও একবুক আশা নিয়ে দিন গুনছেন এক অসুস্থ হৃদয়। অসুস্থতার গ্লানি মুছে ফেলে মুক্ত আকাশে নিঃশ্বাস নেওয়ার এই আকুতি অত্যন্ত হৃদয়স্পর্শী।
মুক্তির আশায়
একটি হৃদয়ের কথা

আজ ২৮ টা দিন হয়ে গেল,
আমি হসপিটালের বেডে বন্দী।
খাঁচায় বন্দী পাখি যেমন,
উড়তে চাওয়ার আশায়,
ডুকরে ডুকরে কেঁদে ওঠে।

ঠিক এই ভাবেই আমার মনে,
মুক্ত আকাশের নীচে দাঁড়িয়ে,
বুক ভরে নিঃশ্বাস নেওয়ার প্রগাঢ় ইচ্ছে ,
সাগর বুকে আছড়ে পড়া ঢেউয়ের মতো,
আছড়ে আছড়ে পড়ে।
কিন্তু এখানে যে আমি অসহায়,
আমার ব্যাধি টাই এমন যে,
আমি চাইলেও সেটা—
সম্ভব নয় কোনোভাবেই।
দমবন্ধ লাগে আমার!
যেন কেউ শ্বাসরোধ করে আছে।
কবে যে মুক্তি পাবো!
সেটা আমারও অজানা,
তবুও একবুক আশা নিয়ে,

মুক্তির আশায় আমার দিনগোনা।
— কবিতা · আশা · অনুভব —
