By Anupama Pub Mar 31

মা

অভাব যে জীবনে কতটা শূন্যতা তৈরি করে, এই কবিতার প্রতিটি চরণে সেই আবেগ ফুটে উঠেছে।

মা
কবিতা

মা

 

 


মা, তুমি ছাড়া এ পৃথিবী ধূসর মরুভূমি,
তুমি হীনা এই ধরাতে কী করে বাঁচি আমি।
তুমি ছাড়া জীবনটা মোর বড়োই শূন্য লাগে,
পাই না আর সেই স্নেহছোঁয়া, যেটা পেতাম আগে।

একটা দিনও কাটে নাকো, মাগো তোমায় ছাড়া,
কি দোষে আজ বলো তবে হয়েছি তুমি হারা।
একা একা এই ভুবনে থাকি কী করে বলো,
আপন বলে রইল কে আর—আশ্রয় হারিয়ে গেলো।


কার ভরসায় গেলে মাগো আমায় ফেলে একা,
মুখ লুকিয়ে নিলে যে সেই, দিলে না আর দেখা।
কষ্ট পেলে কার আঁচলে মুখ লুকাবো আমি,
তোমার মতো ভালোবাসা দেবে না কেউ জানি।

কষ্ট বলার আগেই তুমি বুঝতে মনের ভাষা,
অভিমানী মন উঠতো হেসে, পেলে তোমার ভালোবাসা।
চাঁদ সূর্য ওঠে ডোবে নিয়ম মেনে রোজ,
তুমি যে সেই অস্ত গেলে পেলাম না আর খোঁজ।

উষার আলো পুব আকাশে ছড়ায় যখন রোজ,
তোমার মুখটি মনে পড়ে, পাই না তোমার খোঁজ।
জীবনে আর নেই কিছু যে, আঁকড়ে ধরার মতো,
চলে গেছো নিয়ে সবই—অবলম্বন যত।



বলো ও মা, এবার আমি "মা" ডাকবো কাকে,
ফিরে এসো, ওগো মা, এই আমারই কাছে।
আবার ভরে উঠুক আকাশ হাজার তারার আলোয়,
তোমার স্নেহ আসুক ফিরে, জীবনের এই ভালোয়।

আমার উপর অভিমানে, চলে গেলে দূরে,
সব কষ্ট আমায় দিয়ে রইলে তুমি সরে।।

✦   ✦   ✦

18/12/2024

Analytics

Unique visitors

0

Visits

0

Reactions

0

💬 Comments (0)

No comments yet.

💌 Share Your Opinion With Us

📖 Read More Articles

Explore more articles and discover interesting stories from our blog.

View All Articles →