By Anupama Pub Apr 7

খুকি

শৈশবের নির্ভার দুপুর, মায়ের রাগ আর ছোট্ট মনের বুদ্ধি — এই কবিতা সেই চিরচেনা মুহূর্তের কথা বলে।

খুকি
কবিতা

খুকি


সকাল সকাল দিঘির পাড়ে
করতে গেনু খেলা,
খেলার মাঝে মন হারিয়ে
ভুলেছিনু বেলা।

সূর্যিমামা মাঝগগনে
কখন গেছেন চলি,
অমনি শুনি জোর চিৎকার —
তোকে কী যে বলি!


মায়ের চোখে আগুন জ্বলে,
রাগী রাগী মুখ,
আজ কপালে কষ্ট আছে
ভেবেই শুকোয় বুক।

খেলনা বাটি হাতে নিয়ে
গিলেছি কত ঢোক,
দিঘির ঘাটে দাঁড়িয়ে ভাবি
কী হবে আজ, হোক।

✦ পরিণতি

হঠাৎ মাথায় বুদ্ধি এলো,
ভাবনা দিল উঁকি —
বাঁচতে যদি চাস এবেলা,
ছুটে পালা, খুকি!




17/03/2026

শৈশবের নির্ভার দুপুর, মায়ের রাগ আর ছোট্ট মনের বুদ্ধি — এই কবিতা সেই চিরচেনা মুহূর্তের কথা বলে।

Analytics

Unique visitors

0

Visits

0

Reactions

0

💬 Comments (0)

No comments yet.

💌 Share Your Opinion With Us

📖 Read More Articles

Explore more articles and discover interesting stories from our blog.

View All Articles →