By Anupama Pub Mar 19 Upd Mar 19

ক্ষনিকের অতিথি

ক্ষনিকের অতিথি' কবিতাটি স্মৃতি এবং প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। ঝর্ণার জলরাশি আর ফেলে আসা সময়ের কথা নিয়ে লেখা এই কবিতাটি পাঠকের মনে বিরহ ও নস্টালজিয়া জাগিয়ে তুলবে।

ক্ষনিকের অতিথি

ক্ষনিকের অতিথি

একটি বাংলা কবিতা

  

সেদিন তোমাকে প্রথম দেখেছিলাম,

তোমার শ্বেতশুভ্র জলরাশি দোদুল দোলায় দুলছিল,
দেখতে তোমাকে বড়োই ভালো লাগছিল।
আমি জানি আমি ছিলাম ক্ষণিকের অতিথি,
তবু সেই ছবি আজও এই মনে সযতনে রয়েছে গাথি।

✦ ✦ ✦

জানি আমি তুমি ছিলে আমার,
ক্ষণিকের মনখারাপের সঙ্গী।

হয়তো আবার হবে দেখা,
অথবা কখনো হবে না,
তবুও মন খুঁজে যাবে ঠিক তোমার কূলের মোহনা।

সেদিন দেখেছিলাম তোমাকে আমি,
পর্বত থেকে ধাবিত ঝর্ণার ন্যায় তোমার জলরাশি,
ওপার থেকে এপারে যে মিশেছিল আসি।

✦ ✦ ✦


তোমার স্মৃতি আজও আমার মনকে রাঙিয়ে যায়,
যখন আমি একলা থাকি ভাবতে থাকি তোমায়।

কী জানি আজও তুমি আগের রুপেই আছো কী?
তবে জানো, আমি যে অনেকখানিই বদলে গেছি।

আজও এই মন বারে বারে চায় যেতে,
তোমার ঠিকানা,

মন জুড়ে শুধু তুমি বিচরিত,
তোমার আনাগোনা।

 
🌿

বাংলা কবিতা  ·  স্মৃতি  ·  নদী  ·  বিরহ  ·  ক্ষণিকের অতিথি

Analytics

Unique visitors

0

Visits

0

Reactions

0

💬 Comments (0)

No comments yet.

💌 Share Your Opinion With Us

📖 Read More Articles

Explore more articles and discover interesting stories from our blog.

View All Articles →