By Manideep Pub Apr 10 Upd Apr 11

প্রিয় সত্যজিৎ

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ও চলচ্চিত্রের প্রতি এক অনন্য কাব্যিক শ্রদ্ধাঞ্জলি

প্রিয় সত্যজিৎ
চলচ্চিত্র কবিতা

হে প্রিয় সত্যজিৎ

বাংলা চলচ্চিত্রের মহানায়ক, বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়-এর অমর সৃষ্টিকর্মকে স্মরণ করে রচিত এই কবিতা — তাঁর চলচ্চিত্র, চরিত্র ও অবদানের এক কাব্যিক শ্রদ্ধার্ঘ্য।

তোমার সৃষ্টে জগৎ আসন পেয়েছে মাতৃভূমি,

গুনেতে পূর্ণ, আসিন এ হৃদে,অনন্য হে তুমি।

নির্দেশে তুমি হয়েছ নায়ক, মহাপুরুষের বেশে,

জলসাঘরে চারুলতা আজ, হীরক রাজার দেশে


আগন্তুক হয়ে অপরাজিত, ছড়িয়ে শাখা প্রশাখা,

মহানগরে, গণশত্রু গেছে, সঙ্গী গুপি ও বাঘা

দেবী আগমনে কাটছে কেবল অরণ্যের দিন রাত্রি,

পোস্টমাস্টার, তিন কন্যা, সবে অভিযান যাত্রী।



ছুঁয়েছ পরশ পাথর যখন, অপু-অপর্ণার জন্য,

সোনার কেল্লায় কাপুরুষ আজ, বাইরে জন অরণ্য

পাঁচালি লিখেছ পথের হেতু, সীমাবদ্ধ তাতে,

অশনি সংকেত শুনেছে ফেলু, জটায়ু, তোপসে, সাথে।


তোমার সকল সৃষ্টি আজও মুগ্ধ করেছে জনে,

বিশ্বজোড়া খ্যাতি যে তোমার, রয়েছ সকল মনে।

মহারাজা আজ তোমাকে সেলাম, করি যে চরণগীত,

তোমার গুনেতে আলোকিত ধরা, হে প্রিয় সত্যজিৎ।

                            কলমে- মনিদীপ

✦   সত্যজিৎ রায় (১৯২১–১৯৯২)   ·   চলচ্চিত্রকার, লেখক, সুরকার   ·   অস্কার সম্মাননাপ্রাপ্ত   ✦

Analytics

Unique visitors

0

Visits

0

Reactions

0

💬 Comments (0)

No comments yet.

💌 Share Your Opinion With Us

📖 Read More Articles

Explore more articles and discover interesting stories from our blog.

View All Articles →