By Anupama Pub Mar 20

একটি নির্ঘুম রাত

একটি নির্ঘুম রাত' কবিতায় ফুটে উঠেছে না-পাওয়া স্বপ্নের বেদনা এবং অন্ধকারের মাঝেও বেঁচে থাকার অদম্য প্রেরণা। জীবন যুদ্ধের এক ক্লান্ত পথিকের হার না মানার গল্প এটি।

একটি নির্ঘুম রাত
Bengali Poetry · কবিতা

একটি নির্ঘুম রাত

 

একটি নির্ঘুম রাত,
কিছু না-দেখা স্বপ্নের ভার,
নিরাশার মেঘ বুকে নিয়েও
জ্বলে থাকে আশার আলো অনিবার।

পূর্ণতা না পাওয়া ইচ্ছেগুলো
নীরবে কাঁদে অন্ধকারে,
সরব জীবনের মাঝখানে
একা দাঁড়াই নিজের ভারে।


সিলিং-এর দিকে শূন্য দৃষ্টি,
ভাবনারা ঘোরে বেলা-অবেলা,
শুধু প্রতীক্ষা — একটুখানি ভোরের,
যে ভোর ভাঙাবে এই একেলা।

তবু বেঁচে থাকি, লড়াই করি,
প্রতিটি রাতকে পেরিয়ে যাই,
জীবন যুদ্ধের ক্লান্ত পথিক—
হেরে গিয়েও হার মানি না ।।


কবিতা · Bengali Poem · Sleepless Night · Hope · Resilience

Analytics

Unique visitors

0

Visits

0

Reactions

0

💬 Comments (0)

No comments yet.

💌 Share Your Opinion With Us

📖 Read More Articles

Explore more articles and discover interesting stories from our blog.

View All Articles →