কলমে : অনুপমা · ১৭ জুন ২০২৬

এই গোছানোর ভাবনাটা নিয়ে আমি বছরের পর বছর কাটিয়ে ফেললাম।
অথচ গোছাতে গোছাতে দেখলাম,
জীবনটা বাঁধাধরা গতানুগতিক রাস্তায় চলে না।
বড্ডো বেশি অগোছালো জীবন আমাদের।

আমি গোছানোর জন্য আর বাঁচি না।
অগোছালো হয়ে থাকি একটু বাঁচতে।
যেদিন জীবন গোছানো পরিপাটি থাকবে,
আমি জানি, আমার হাতে আর কিছু থাকবে না গোছানোর জন্য,
যেটা নিয়ে আমি ব্যস্ত থাকবো, বাঁচার জন্য।

— কলমে : অনুপমা · ১৭/০৬/২০২৬ —
