By Anupama Pub Mar 24

তুমি কবি হলে পারতে

তুমি কবি হলে পারতে একটি গভীর আবেগময় কবিতা যেখানে না বলা ভালোবাসা এবং কবির ভাবনায় মিশে থাকার এক আকুল আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। বিরহ ও রোমান্টিকতার এক অনন্য প্রকাশ এই কবিতাটি।

তুমি কবি হলে পারতে

 

তুমি কবি হলে পারতে

— একটি আবেগময় কবিতা

 

তুমি কবি হলে পারতে,

আমি না হয় তোমার কবিতা হতাম,

তোমার উদাস উদাস ভাবনার সাথে

নিজেকে ঠিকই মিলিয়ে নিতাম।


জানি, কবিরা নাকি ভাবুক হয়—

আচ্ছা, আমি কি কখনো

তোমার ভাবনায় একটুখানি জায়গা পেতাম?

নাকি সময়ের স্রোতে ভেসে যাওয়া

খড়কুটোর মতো,

নিঃশব্দে হারিয়ে যেতাম?

নায়িকা হওয়ার স্বপ্ন আমি দেখিনি কখনো,

সে সাহস হয়তো আমার ছিলও না—

কী করে হবে বলো,

যে মানুষ কখনো

তোমার ভাবনার দোরগোড়ায় পৌঁছালো না।


অলিখিত দলিলের মতো

আমিও এক না-লেখা আইন,

থাক না গোপন আকাঙ্ক্ষা হয়ে বুকে,

নাই-বা হলো স্বপ্নগুলো রঙিন।


তুমি কবি হলে পারতে,

আমি না হয় তোমার কবিতা হতাম,

তোমার উদাস উদাস ভাবনার সাথে

নিজেকে ঠিকই মিলিয়ে নিতাম।

Analytics

Unique visitors

0

Visits

0

Reactions

0

💬 Comments (0)

No comments yet.

💌 Share Your Opinion With Us

📖 Read More Articles

Explore more articles and discover interesting stories from our blog.

View All Articles →