By Manideep Pub Mar 27 Upd Mar 27

বৃষ্টির দিনে ভালোবাসার গভীর অনুভূতি ও বিরহের এক মায়াবী কবিতা

বৃষ্টির দিনে প্রিয়জনের জন্য গভীর ভালোবাসা ও অপেক্ষার এক মায়াবী কাব্যিক বহিঃপ্রকাশ। এই কবিতায় বিরহ, প্রকৃতি এবং হৃদয়ের গোপন অনুভূতির এক অনন্য মেলবন্ধন ফুটে উঠেছে যা পাঠককে আবেগপ্রবণ করে তুলবে।

বৃষ্টির দিনে ভালোবাসার গভীর অনুভূতি ও বিরহের এক মায়াবী কবিতা
বাংলা কবিতা

যদি

 

যদি কালো মেঘে ভরে ওই নীলাকাশ,
বর্ষণ নামে অঝোড় ধারায়,
মনে রেখো কেউ দূরে জানলায়,
খুঁজেছে তোমারে আঁখি পলকায়।

যদি আফসোস হয় এক বুক জুড়ে,
মায়াবী দুচোখে প্রেম আসে নেমে,
পাড়ি দিও দূরে না তারে জানিয়ে,
ক্ষনিকের ন্যায় দাঁড়িও থেমে।


যদি শীতল ছোঁয়ায় মূর্ছনা প্রেমে,
ঘুম ভেঙে ওঠে আদর করে,
শিউলি ফুলের সৌরভে মেতে,
আগলে রেখো আলোর ভোরে।

যদি তোমাকে পাওয়ার তীব্র নেশায়
মুক্তি পেয়েছে প্রাণের ভাষা,
তোমার স্পর্শে নিয়ণ আলোতে
প্রজ্জ্বলিত হবে ভালোবাসা।

যদি দাবি কর কিছু গোপন হৃদে,
অপেক্ষা করি নির্বাসনে,
স্পন্দিত প্রাণে আসে নীরবতা,
ভালোবাসি কত ঈশ্বরই জানে।

রচনাকাল : ১৪ই আগষ্ট ২০২১

কলমে- মনিদীপ

Analytics

Unique visitors

0

Visits

0

Reactions

0

💬 Comments (0)

No comments yet.

💌 Share Your Opinion With Us

📖 Read More Articles

Explore more articles and discover interesting stories from our blog.

View All Articles →