হয়তো সে কোথাও নেই
হয়তো সে কোথাও নেই
হয়তো সে কোথাও নেই,
না তো প্রারম্ভে,
নাইবা মধ্যমায়।
থাকবে না হয়তো ভবিষ্যতে,
থেকে যাবে শুধু-
অবেলায়, মন কেমনে কিংবা অবহেলায়।

তারা থাকে না কোনও সৌভাগ্যে -
ভালো থাকা, ভালো বাসায়।
হয়তো সে কোথাও নেই।
শুধু থেকে যাবে,
বিকল্প তায়, দাঁড়ি কমায়,
বা অভাব পূরণের হিসাব খাতায়।
হয়তো সে কোথাও নেই,
না তো প্রারম্ভে,
নাইবা মধ্যমায়।।।
30/04/2026
